×

জাতীয়

বকশীবাজারে অস্থায়ী আদালতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম

বকশীবাজারে অস্থায়ী আদালতে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাব পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে চকবাজার থানা পুলিশ।

এ বিষয়ে চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গণমাধ্যমকে বলেন, আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ তো অনেক বড়, দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। বৃহস্পতিবার ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দেয়। এতে কিছু কাগজপত্র, আসবাব পুড়ে যায়।

তিনি আরো বলেন, কারা কাজটি করেছে, সেটি জানা যায়নি। ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। যদিও এর আগে গত ৫ আগস্টেই এই মাদ্রাসায় স্থাপিত আদালত প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওসির।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App