×

জাতীয়

দীপ্ত টিভির তামিম হত্যা: প্লেজেনের সিইওসহ ২ জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম

দীপ্ত টিভির তামিম হত্যা: প্লেজেনের সিইওসহ ২ জন কারাগারে

ছবি: সংগৃহীত

তানজিল জাহান তামিম নামে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তাকে হত্যা মামলায় প্লেজেন প্রোপার্টিসের সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার (অ্যাডমিন) ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

তাদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বাদীপক্ষে আবরার খান তাসলিম জামিনের বিরোধিতা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন- তামিমের বাবা মামলার বাদী সুলতান আহমেদ। তিনি জামিনের বিরোধিতা করেন। 

কান্নাজড়িত কণ্ঠে আদালতকে বলেন, ‘আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। আসামিদের জামিনের বিরোধিতা করছি।’ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার সূত্রে জানা গেছে, তিন জন মালিকের জমি নিয়ে প্লেজেন প্রোপার্টিস একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেয়ার কথা ছিল। কিন্তু জমির মালিক নিহত তামিমের পিতাকে দুটি ফ্ল্যাট দেয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। 

গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১১-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App