×

জাতীয়

২৫ ক্যাডারের কর্মকর্তাদের সমাবেশের তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

২৫ ক্যাডারের কর্মকর্তাদের সমাবেশের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে আগামী ৩ জানুয়ারি ঢাকায় খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। এই সমাবেশ আগামী ৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও ওই দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় সমাবেশ এক দিন এগিয়ে আনা হয়েছে। 

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান বলেন, ৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আমাদের সমাবেশ একদিন এগিয়ে আনা হয়েছে।

আরো পড়ুন: উপদেষ্টা আসিফ-নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে, পার্থের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

তিনি বলেন, ছাত্রলীগের লোকজন আমাদের সমাবেশের সুযোগ নিয়ে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে জন্য তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা সমাবেশ করব না। ২৫ ক্যাডারের যেসব কর্মকর্তা সমাবেশে অংশ নেবেন তাদের সবাইকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করে কেউ সমাবেশে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, ২৫ ক্যাডারের কর্মকর্তারা একই দাবিতে গত ২৪ ডিসেম্বর কলমবিরতি এবং ২৬ ডিসেম্বর মানববন্ধন করেছেন। উপসচিব পুলের কোটা নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও গত ২২ ডিসেম্বর সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি এবং ২৫ ডিসেম্বর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App