×

জাতীয়

অপরাধ নিয়ন্ত্রণে ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

অপরাধ নিয়ন্ত্রণে ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি

ছবি: সংগৃহীত

সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে ছাত্রদের সহযোগিতা চাইলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এ সহযোগিতা চাইলেন তিনি।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই উল্লেখ করে এ সময় তিনি বলেন, ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ম্যাজিক নেই।

বাহারুল আলম বলেন, জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয়, সেভাবেই পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। আন্দোলনের সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। তবে এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেন তিনি।

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।

এ সময় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, কী কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের ওপর, তা বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না বলে জানান ডিএমপি কমিশনার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App