×

জাতীয়

হত্যার ষড়যন্ত্র করেই হাসিনাকে ফেরাতে চাইছে ইউনূসের সরকার, অভিযোগ আ.লীগের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

হত্যার ষড়যন্ত্র করেই হাসিনাকে ফেরাতে চাইছে ইউনূসের সরকার, অভিযোগ আ.লীগের

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের অভিযোগ, হত্যা করার ষড়যন্ত্র করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে চাইছে অন্তর্বর্তী সরকার। তাদের দাবি, বিচারের নামে শেখ হাসিনাকে হত্যা করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ১৯৭১-এর গণহত্যাকারীদের বিচারের প্রতিশোধ নিতেই এই চক্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে শেখ হাসিনার বিরুদ্ধে কমবেশি ২৩০টি হত্যা এবং গণহত্যার মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত পেতে ভারতকে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেও হাসিনাকে ফেরত পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ড. ইউনূসের সরকার।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিচারের মুখোমুখি করানোর জন্যই ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তারা শেখ হাসিনাকে ফেরত পেতে চাইছেন। অন্য এক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, বিচারের মাধ্যমে শুধুমাত্র ফাঁসিতে ঝোলার জন্যই বাংলাদেশে আসবেন শেখ হাসিনা।

বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা না থাকার কথা জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ দাবি করেছে, হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

আরো পড়ুন: ভারত-বাংলাদেশ চুক্তির 'ফাঁকে' ফেরানো যাবে না শেখ হাসিনাকে?

তাদের দাবি, সেই মিথ্যা মামলায় সুষ্ঠু তদন্ত এবং বিচার না করেই বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চক্রান্ত করেছে ড. ইউনূসের সরকার। এই জন্যই আওয়ামী লীগের সভাপতিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। তাদের দাবি, স্বাধীনতা-বিরোধী এবং যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্যই ২০১৩ সালে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল। এখন হাসিনাকে বিচারের নামে প্রহসন করে হত্যার উদ্দেশ্যে চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অবৈধ এবং ফ্যাসিস্ট বলেও অভিযোগ তুলেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে আওয়ামী লীগ দাবি করেছে, ‘অবৈধভাবে ক্ষমতাদখলকারী এবং অসাংবিধানিক’ অন্তর্বর্তী সরকার হাসিনাকে হত্যার জন্য একের পর এক চক্রান্ত করছে। তাদের অভিযোগ, ১৯৭১ সালের যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী এবং গণহত্যাকারীদের যে বিচার হয়েছিল তার প্রতিশোধ নিতেই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করা হয়েছে। নাহিদের কথা উল্লেখ করেই আওয়ামী লীগের দাবি, বিচারের নামে ‘ম্যাটিক্যুলাস ডিজাইনের অংশ হিসেবে’ হাসিনাকে হত্যা করতে চাইছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশে এখন আইনের শাসন এবং ন্যায়বিচার নেই বলেও অভিযোগ করেছে আওয়ামী লীগ। তাদের দাবি, ক্ষমতায় আসার পরে অন্তর্বর্তী সরকার যে ভাবে আওয়ামী লীগের কর্মী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছে সেটা আন্তর্জাতিক আইন অনুসারে গণহত্যা পর্যায়ে পড়ে। এটা ৭১-এর সময়কেও হার মানিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App