×

জাতীয়

সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,

সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পুড়ে গেছে সেগুলোর কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এসব তথ্য  বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সেই নথিগুলো পুড়ে গেছে। তবে পিরোজপুর থেকে আবারো সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখানে আমাদের নিরাপত্তার প্রসঙ্গ জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ৩ দিনের মধ্যে আগুন লাগার বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App