×

জাতীয়

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ এএম

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যা জানা গেলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই ফোনালাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন। এ ফোনালাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান।”

আরো পড়ুন: বঙ্গভবনে সেদিন কাঁপছিলেন রাষ্ট্রপতি!

বিবৃতিতে আরো বলা হয়েছে, “উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।”

হোয়াইট হাউসের এই বিবৃতিতে বলা হয়েছে, “একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি।”

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App