×

জাতীয়

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি

ছবি: সংগৃহীত

রাজশাহী বোয়ালিয়া থানায় করা এক মামলায় একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে। আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসাদুজ্জামান আসাদ প্রিজনভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’ 

রিমান্ড শুনানির জন্য রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়েছিল। শুনানির পর প্রিজনভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না?  এসময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই।’ পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজনভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় আটক হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরমধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রবিবার আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে এ দিন আসাদুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা মঞ্জুর না করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App