×

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরায়েল দ্বারা ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ।

তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App