×

জাতীয়

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ৩০০ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ (২২) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বুয়েটের আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২)। তারা বুয়েটের আহসানউল্লাহ হলের শিক্ষার্থী।

আরো পড়ুন: সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। রাতে তিনজন মোটরসাইকেল নিয়ে ৩০০ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরো দু’জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দ ও চালক আটক আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App