×

জাতীয়

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারসহ ১০ কর্মকর্তাকে পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারসহ ১০ কর্মকর্তাকে পদায়ন

পুলিশ সদরদপ্তর। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) ১০ পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি আদেশে এ পদায়ন করা হয়।

পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদরদপ্তরে, এডিসি মো. আলমগীর কবিরকে তেজগাঁও জোনে, মীর আসাদুজ্জামানকে রমনা জোনে, তারিক আহমেদ আস সাদিককে আইএডি বিভাগের সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্সে, ফরহাদ হোসেনকে অর্থ বিভাগে এবং মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরান তানভীরকে গোয়েন্দা বিভাগে, শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগ, মো. শরীফ-উল-আলমকে ট্রাফিক মিরপুর জোনে ও জাকির হোসেনকে পেট্রোল তেজগাঁও জোনে পদায়ন করা হয়।

আরো পড়ুন: বাতিল হওয়া প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App