পুলিশের ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দিলো সরকার, জানা গেলো নাম
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত
অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদেরকে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড) পদে পদোন্নতি দেয়া হলো।
এতে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন-
