×

জাতীয়

কারাগারে ছাত্রলীগ নেত্রী রিভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

কারাগারে ছাত্রলীগ নেত্রী রিভা

ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় তাকে বুধবার (১৮) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।

এর আগে দুদিনের রিমান্ড শেষে বুধবার (১৮ ডিসেম্বর) শাহবাগ থানার মামলায় রিভাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এক পর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর রাতে তামান্না জেনমিন রিভাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথার সংস্কারের দাবিতে গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। ওই ঘটনায় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়।

ওই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাও এ মামলার এজাহারনামীয় আসামি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App