×

জাতীয়

প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার চেয়ে বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার চেয়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের আইনপ্রণেতারা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান।

এসময় আইনপ্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, যার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও।’ তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলেও স্লোগান দেন। প্রিয়াঙ্কা গান্ধীকেও সংসদে একটি হাতব্যাগ নিয়ে যেতে দেখা গেছে, যার উপর লেখা ছিল ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও।’

এর আগের দিন ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘ফিলিস্তিন’ লেখা হাতব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় ‘বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চলছে’ দাবি করে এ বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App