×

জাতীয়

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির, সমালোচনার ঝড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির, সমালোচনার ঝড়

নরেন্দ্র মোদি-আসিফ নজরুল-হাসনাত আবদুল্লাহ

এবারের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে। পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, অথচ পুরো পোস্টে বাংলাদেশের নাম উল্লেখই করেননি। সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজকের বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

বিজয় দিবস নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী এমন পোস্ট দৃষ্টি এড়ায়নি বাংলাদেশিরা। মোদির সেই পোস্ট শেয়ার করে বাংলাদেশি নাগরিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে এই প্রতিবাদ জানান উপদেষ্টা আসিফ নজরুল। এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির ফেসবুক পোস্টটির স্ক্রিনশট যুক্ত করেছেন। 

আসিফ নজরুল লিখেছেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। আজ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এ দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

মোদির এই পোস্ট নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ এই প্রতিক্রিয়া জানান। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। 

হাসনাত আবদুল্লাহ আরো লিখেছেন, ‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’

আরো পড়ুন: রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান মোদি!

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App