×

জাতীয়

স্মৃতিসৌধে ফুল দিতে এসে আ.লীগের ৭ নেতাকর্মী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

স্মৃতিসৌধে ফুল দিতে এসে আ.লীগের ৭ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিতে এসে পুলিশের হাতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবসহ সাতজনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App