×

জাতীয়

রবিবার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

রবিবার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ

নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়

২০২৫ সালে যারা হজে যেতে ইচ্ছুক, তাদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী রবিবার (১৫ ডিসেম্বর)। হজযাত্রীদের সেদিন নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম রবিবার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ওইদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন। যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব বলেন, হজের নিবন্ধন যাতে শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি দিয়েছি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক।

আরো পড়ুন: গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ তিতাস গ্যাস কর্তৃপক্ষের

হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি দিয়ে ‘প্রাক নিবন্ধন’ করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ লাখ টাকা দিয়ে ‘প্রাথমিক নিবন্ধন’ করতে হয়। তারপর ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে ‘নিবন্ধন’ সম্পন্ন করতে হয়।

আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App