×

জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পিএম

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অসাবধানতাবশত ভুল হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।

সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

জসীম উদ্দিন জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তিনি বলেন, আমার ভুলের কারণে উপদেষ্টা মহোদয় বিব্রত হয়েছেন। 

অবশ্য, আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্যও পাওয়া যায়নি। উপদেষ্টা নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে। ওই কর্মকর্তা বলেন, কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশে কোনো কথা বলেননি। একান্ত বৈঠকে কথা বলেছেন।  

একটি বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে, তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছিল।

এ ধরনের বক্তব্য রাজনীতিবিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App