×

জাতীয়

৪৭তম বিসিএসের আবেদন শুরু, তারিখ জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

৪৭তম বিসিএসের আবেদন শুরু, তারিখ জানা গেল

আগামী ২৯ ডিসেম্বর শুরু হবে ৪৭তম বিসিএস পরীক্ষার স্থগিত হওয়া অনলাইন আবেদন। ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস পরীক্ষার স্থগিত হওয়া অনলাইন আবেদন ফের শুরু হচ্ছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫ সালের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে এদিন সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু সংক্রান্ত একটি সভা হয় কমিশনের। সভায় ৪৭তম বিসিএসের আবেদনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের জন্য আবেদন শুরুর কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করে পিএসসি।

আরো পড়ুন: ভারতীয় অপপ্রচার বন্ধ চান সাবেক পুলিশ কর্মকর্তারা

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আর শেষ সময় ছিল আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু আবেদন শুরুর আগের দিন এ প্রক্রিয়া স্থগিত করা হয়।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App