×

জাতীয়

নভেম্বরে বিজিবির অভিযান

১৭২ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

১৭২ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী আটক

ছবি: সংগৃহীত

নভেম্বর মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০৯ জন চোরাচালানী, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশী নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। 

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৮টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলবার, ৭টি ককটেল, ৪টি ম্যাগাজিন এবং ৪২১ রাউন্ড গুলি। এছাড়া দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৭২ কোটি ২ লাখ ৮ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী আটক করেছে। 

সোমবার (৯ ডিসেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সীমান্তে সতর্ক থেকে অভিযানকালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানীকে আটক করে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশী নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। অপরদিকে ২ হাজার ৫৯৭ জন মায়ানমারের নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। 

আরো পড়ুন: ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে ইসি

আটককৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৮ কেজি ৫৭০ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৭৯৫ গ্রাম রূপা, ১৫ হাজার ৭০৩টি শাড়ী, ২২ হাজার ৮৪০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৪ হাজার ৪০৬টি তৈরী পোশাক, ২৯ হাজার ৫২৯ মিটার থান কাপড়, ২ লাখ ৯০ হাজার ৯০০টি কসমেটিক্স সামগ্রী, ৭ হাজার ৬৬১টি ইমিটেশন সামগ্রী, ১৫ হাজার ৬৮৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ৮২৮ কেজি চা পাতা, ৪ লাখ ১৬ হাজার ৭২৭ কেজি চিনি, ৫ হাজার ৭১৩ কেজি সার, ১ লাখ ৩৩ হাজার ৩৭০ কেজি কয়লা, ৭২০ ঘনফুট পাথর, ১ হাজার ঘনফুট বালু, ৫৯৩টি মোবাইল ডিসপ্লে, ৩৬ হাজার ২২৩টি চশমা, ৮ হাজার ৬২৩ কেজি বিভিন্ন প্রকার ফল, ৪৯ হাজার ৭৫৪ কেজি বাংলাদেশী রসুন, ২২ হাজার ৯১৬ কেজি জিরা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক, ১টি বাস, ৭টি পিকআপ, ৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৭টি ট্রলি, ১৬২টি নৌকা, ৫০টি সিএনজি/ইজিবাইক, ৭৮টি মোটরসাইকেল, ১১টি ভ্যান গাড়ি এবং ২৩টি বাইসাইকেল।  

এছাড়াও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৯ লাখ ৬৬ হাজার ৬৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ কেজি ৭৩৭ গ্রাম হেরোইন, ২৩ হাজার ৪৪৯ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ৫৪৯ বোতল বিদেশী মদ, ৩৯৩ লিটার বাংলা মদ, ৮০৫ ক্যান বিয়ার, ১ হাজার ৩০৯ কেজি গাঁজা, ১ লাখ ২৫ হাজার ১১৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ৫০ হাজার ৯২২টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ২৩৯ বোতল ইস্কাফ সিরাপ, ১৮ কেজি ৮৯৮ গ্রাম কোকেন, ৫৯০ বোতল এমকেডিল/কফিডিল, ১১ লাখ ৪৫ হাজার ৯৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১৪ হাজার ৪৩৬ টি এ্যানগ্রো/সেনেগ্রা ট্যাবলেট, এবং ২৩ বোতল এলএসডি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App