×

জাতীয়

সরকারি চাকরিতে নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: আসিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

সরকারি চাকরিতে নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: আসিফ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকারি চাকরিতে থেকে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন কাজ করেছেন। তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছি।

 গণমাধ্যমে যেসব দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, সেগুলো যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগে যে কোনো প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো। জনগণের অর্থের অপচয় রোধ করতে হবে।

তিনি বলেন, অনেক জায়গায় জনপ্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে। এসব জায়গাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, বেশিরভাগ রাস্তা ফুটপাত, পার্ক, খাল, নদী, খেলার মাঠসহ অন্যান্য জায়গা দখল হয়ে আছে। সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত ব্যবস্থা নেবো। পাশাপাশি ফুটপাতে যারা ব্যবসা করছে, তাদের পুনর্বাসনে কি ধরনের ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়গুলো নিয়েও পরিকল্পনা করছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে নগর ভবনে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর ফটো গ্যালারীর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App