×

জাতীয়

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যেসব মাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যেসব মাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ এবং একইসঙ্গে এসব মাধ্যমে প্রচারিত বক্তব্য দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ভবিষ্যতে এসব বক্তব্য কোনো মাধ্যমেই প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব বক্তব্য বিচার প্রক্রিয়া এবং সাক্ষীদের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে।  

আরো পড়ুন: শেখ হাসিনার বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেয়। শেখ হাসিনাসহ তার সরকারের একাধিক নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে ইতোমধ্যে হত্যাসহ বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে।  

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে ট্রাইব্যুনালের নির্দেশনা পৌঁছে দেয়া হবে। এই বক্তব্যগুলো তদন্তে বাধা সৃষ্টি করছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।  

ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর মধ্যে হেটস্পিচ সরানোর এই নির্দেশ দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়

সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়

‘৬ শর্ত মানলেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র’

‘৬ শর্ত মানলেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র’

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্র

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্র

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সি বহিষ্কার

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সি বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App