×

জাতীয়

দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে পরিকল্পিত চেষ্টা: উপদেষ্টা সাখাওয়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে পরিকল্পিত চেষ্টা: উপদেষ্টা সাখাওয়াত

ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেছেন, দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) বরিশালে মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। 

নৌ উপদেষ্টা বলেন, ‘দুয়েকটি বড় বড় গার্মেন্টস রয়েছে যেখানে মালিক নেই। সে কারণে কিছু অসুবিধা হচ্ছে। অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে। অনেকে প্রচুর ঋণ নিয়েছেন। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পয়সাও শোধ করেননি। তাদের কী করা হবে, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তবে কিছু মানুষ পরিকল্পিতভাবে গার্মেন্টসকে ধ্বংস করার চেষ্টা করছে।’

ভারত প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ দেশের মানুষ ভারতবিরোধী নয়। আমরা সব সময় চেষ্টা করি বন্ধুত্ব রক্ষা করার।’ 

আরো পড়ুন: দেশের মিডিয়াকে যে সতর্ক বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা অবসান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নদী, সাগর সবকিছুতে বাংলাদেশ–ভারতের ভাগাভাগি থাকায় সম্পর্ক ভালো থাকার কথা। 

নৌ উপদেষ্টা আরো বলেন, ‘সম্প্রতি যাকে নিয়ে এত হৈ চৈ, তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। আমি মনে করি, আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। যারা যারা এর সঙ্গে জড়িত, তারা টের পেয়েছেন যে তাদের সঙ্গে কেউ নেই। আশা করি এটা বড় কোনো বিষয় নয়।’ এ বিষয়ে অলরেডি মিটমাট হয়েছে বলে তিনি মনে করেন। 

নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। আমাদের এখতিয়ার বলে মনে করি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কীভাবে নির্বাচন দেবে। নতুন নির্বাচন কমিশন হয়েছে, তাদেরকে সংগঠিত হতে দিন। তখন তারাই নিজে থেকে বলবে, তারাই নির্বাচনের রোড ম্যাপ দেবেন।’ 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App