×

জাতীয়

বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি - ইন্টারনেট

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শান্তিরক্ষী পাঠানোর সম্পর্কিত বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মমতা ব্যানার্জির এই মন্তব্য রাজনৈতিকভাবে তার জন্য সহায়ক হবে না। তিনি মন্তব্য করেন, মমতা ব্যানার্জীর বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জী ধরনের মন্তব্য হিসাবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন, এটা আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না, রাজনৈতিকভাবে। 

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটি সহায়ক হবে না। 

বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাঁচ তারিখের পর থেকে আগের সম্পর্ক আর পরের সম্পর্ক এক নয়। সম্পর্কে যে সমস্যা আছে, সেটা আমরা স্বীকার করি। একটি সমস্যা স্বীকার করলে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা যায়। আমরা ভারতের সঙ্গে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে।

তিনি আরো বলেন, আসলে পাঁচ তারিখের আগের আর পরের সরকারের সঙ্গে কিছু তফাৎ আছে। সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে। কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে হবে।

এদিন সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকভাবে খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে – এমন একটি ধারণা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা দেশের ভেতরে ও বাইরে থেকে রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, আমরা সেই প্রচেষ্টা যেন সফল না হয় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 

তৌহিদ হোসেন বিশেষ করে ভারতের মিডিয়া ও অন্যান্য কিছু দেশের মিডিয়ার ওপর অভিযোগ করেন, যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুল ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, প্রধানত ভারতের মিডিয়া এই ধরনের ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং আরো কিছু দেশের মিডিয়া ভারতের মিডিয়ার বক্তব্যের ওপর ভিত্তি করে একই ধরনের খবর প্রকাশ করছে।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর হওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টি কূটনীতিকদের জানানো হয়েছে এবং আমি মনে করি, আমাদের যে অবস্থান, সেটা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। তিনি আরো বলেন, আমাদের অবস্থান তারা তাদের দেশে রিপোর্ট করবেন, যেটা নিয়ম।

কূটনীতিকদের কাছে তিনি বার্তা দিয়েছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা এই বার্তা দিতে চাই যে, এই সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করবে না। সেটা হিন্দু বা মুসলিম বলে কথা না, সবাইকে আমরা সমান চোখে দেখবো। আইন তার নিজের মতো চলবে, সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে অবশ্যই শক্ত হাতে দমন করা হবে।

এছাড়া, কূটনীতিকদের কিছু প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন এবং তারা সন্তুষ্ট বলে জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App