×

জাতীয়

ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে যা জানালেন প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

ইসকন ও চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে যা জানালেন প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তেজনা চরমে। এরমধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদ’। দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই। শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শফিকুল ইসলাম। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

শফিকুল আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকারের ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন সাবেক ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর, ইসকন নিষিদ্ধের দাবি জোরদার হয়েছে। নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, ‘আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না।’

এর আগে বৃহস্পতিবার ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেয় বাংলাদেশ হাইকোর্ট।

বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হওয়া সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। অপপ্রচার চালানো হচ্ছে। মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে আপনাদের অনুরোধ করছি। বাংলাদেশে সহিংসতা প্রথম কয়েক দিন দেখা গিয়েছিল। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’

শফিকুল আলম এই সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া অশান্তির প্রসঙ্গ উল্লেখ করেন। ওই সময় চিন্ময় কৃষ্ণ দাস জামিন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ শুরু করে। তিনি আরো জানান, চিন্ময় দাস যাতে ন্যায্য বিচার পান তা নিশ্চিত করবে সরকার।  

চট্টগ্রামে চলমান উত্তেজনার কথা স্বীকার করে প্রেস সচিব আরো বলেন, প্রধান উপদেষ্টা মন্দির পরিদর্শন করেছেন। স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে তাদের উদ্বেগের সমাধানে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শফিকুল আলম বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লির মন্তব্য করা অপ্রয়োজনীয়।

 নিউজ ১৮কে তিনি আরো বলেন, এ নিয়ে ভারত সরকারের কোনো বিবৃতি দেয়া উচিত হয়নি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App