×

জাতীয়

ভালো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

ভালো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। সেখানে আমাদের ভালো নির্বাচন উপহার দেয়া ছাড়া ইসির কোনো বিকল্প নেই। সোমবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাশেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

ইসি ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন কমিশন হিসেবে দায়িত্ব নেবার পর কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এ সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। তিনি জানান, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে।

এ পরিস্থিতিতে ইসি কী ধরনের চ্যালেঞ্জ মনে করছে- এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচ্যুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। এটা অপরিচ্যুনিটি ভাবছি এ জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। আমরাই সেই ব্যক্তিরা, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন।

আরো পড়ুন: নির্বাচন কবে, সেই ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টাই, বাকিদের কথা ব্যক্তিগত: প্রেস উইং

এ নির্বাচন কমিশনার বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন-যে এ সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।

তিনি বলেন, এটা শুধুমাত্র দায়িত্ব নয়। এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ আমরা এ দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি। আমরা জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবো ইনশাল্লাহ ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App