×

জাতীয়

নির্বাচন কবে হবে, যা জানালেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

নির্বাচন কবে হবে, যা জানালেন সিইসি

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মো. নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কবে হবে তার সঠিক সময় এখন বলা যাবে না। কারণ অতীত ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাই কোনো গায়ের জোরে নির্বাচন দিবো না। রবিবার (২৪ নভেম্বর) শপথগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, শেষ বয়সে একটা সুযোগ পেয়েছি ভালো কিছু করার করে দেখাবো। বর্তমান সরকার সেই সরকার নয় যে বিশেষ সুবিধা দেয়ার জন্য কোনো দলের পক্ষে চাপ দেবে। এই সরকার রাজনীতি করতে আসেনি এসেছে সংস্কার করতে।

আরো পড়ুন: নির্বাচন ব্যবস্থা সংস্কারে ইলিয়াস কাঞ্চনের ৩ প্রস্তাব

তিনি আরো বলেন, মৃত‍্যুর মতো চ্যালেঞ্জ মোকাবেলা করে ইলেকশন সুষ্ঠু করতে হবে। সামনে এমন সব প্রতিবন্ধকতা আসবে যা সম্পর্কে হয়তো কারও জানা থাকবে না। কমিশনের সবাই প্রবীণ মনে হলেও মনের দিক থেকে আমরা নবীন। সব দলকেই নির্বাচনের আগে ডাকা হবে।

সিইসি নাসির উদ্দীন বলেন, জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আমার জীবনে ব্যর্থতা নেই। চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। জীবনে কঠিন দায়িত্ব পালন করেছি। সারাদেশ ঘুরে বেড়িয়েছি। চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App