×

জাতীয়

‘শহীদ প‌রিবা‌রের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ‌বে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

‘শহীদ প‌রিবা‌রের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ‌বে’

সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ প‌রিবা‌রের একজন‌কে সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব‌্যবস্থা করা হ‌বে। পাশাপা‌শি শহীদ প‌রিবা‌রকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শ‌নিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার‌ দি‌কে ব‌রিশাল শিল্পকলা মিলনায়ত‌নে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এ কথা ব‌লেন।

সারজিস আলম আরো বলেন, ‘আহতদের মধ্যে যারা পঙ্গুত্ব বা অন্ধত্বের কারণে একেবারে কোনোভাবেই কোনো কাজ করতে পারবেন না, তাদের আজীবন ভাতার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে পুনর্বাসনের উদ্দেশ্যে আহত যোদ্ধাকে সহায়তার শর্তে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার লক্ষ্যে কার্যক্রম শুরু করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হি‌সে‌বে বিভা‌গের ৭৯ জন শহীদ প‌রিবার‌কে সহ‌যো‌গিতা ‌দেয়া হ‌চ্ছে। পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অ র্থনৈতিক বা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়া হবে। শহীদ প‌রিবার‌কে বার্ষিক সহ‌যো‌গিতার পাশাপা‌শি তাদের‌কে স্বীকৃ‌তি দেয়া হ‌বে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App