×

জাতীয়

আবু সাঈদ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

আবু সাঈদ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর রিমান্ডে

ছবি: সংগৃহীত

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের তিন দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই রংপুরের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন জানান, আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেয়ার অভিযোগ আছে।

 পিবিআই এসপি আরো জানান, গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন রমজান আলী। 

আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছিল। পরে এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলাম।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App