×

জাতীয়

‘উই আর অলরেডি শহীদ’ লিখে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

‘উই আর অলরেডি শহীদ’ লিখে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত

ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত লিখেছেন, #StopPoliticalConspiracy, #WeAreAlreadySaheed। এই বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের সবাইকে শহীদ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে আরেক পোস্টে গত ১৮ জুলাই কোনো এক রাজনৈতিক দলের নেতার কথোপকথন তুলে ধরেন হাসনাত। তিনি লেখেন, ‌১৮ই জুলাইয়ের একটি কথোপকথন: ‘ভাই, আপনারা আপনাদের ছেলেদের রাস্তায় নামান।’ জবাব হিসেবে তিনি লিখেছেন, আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না।

অপর পোস্টে আন্দোলনকারীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লিকে কিবলা বানিয়ে কোনো একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন হাসনাত।

স্ট্যাটাসে তিনি লেখেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App