×

জাতীয়

পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার খবরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার খবরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু। বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। দেশের গণমাধ্যম ভুল তথ্য দিলে বাইরের মিডিয়া তার সুযোগ নেয়।

পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিয়ান ফা ঝং' জাহাজটি গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। সেটিতে ৩২৮ টিইইউএস কনটেইনারে শিল্পের কাঁচামাল ও নানা ভোগ্যপণ্য থাকলেও জাহাজে করে অস্ত্র এসেছে এমন তথ্য ছড়ায় একটি মহল।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে মতবিনিয় সভায় উঠে আসে বন্দরে পাকিস্তানি জাহাজ প্রসঙ্গ।

 উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু।’ পাশের দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে, সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিন সকাল থেকে সেনাবাহিনী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরো পড়ুন: জানা গেলো পাকিস্তান থেকে আসা জাহাজে কী আছে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App