×

জাতীয়

জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জুলাই হত্যাকাণ্ডের রিপোর্ট দেবে জাতিসংঘ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জুলাই হত্যাকাণ্ডের রিপোর্ট দেবে জাতিসংঘ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতিসংঘ জুলাই-আগস্ট মাসের হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা তদন্তের রিপোর্ট বাংলাদেশকে হস্তান্তর করবে।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  

ড. ইউনূস বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িত না হয়, সে জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি।" তিনি আরো বলেন, "আপনারা দেখেছেন, জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন।"

ড. ইউনূস উল্লেখ করেন, জাতিসংঘ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা তাদের রিপোর্ট আমাদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরো জানান, অতীতের গুমের ঘটনা নিয়ে তদন্তের কাজেও বাংলাদেশ নিয়মিতভাবে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। 

তিনি বলেন, মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App