×

জাতীয়

সাত কলেজ ইস্যুতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

সাত কলেজ ইস্যুতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ অধিভুক্তি বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সাত কলেজের কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তারা বলেন, ঢাবি প্রাঙ্গণে সাত কলেজের ভবন নির্মাণ করা যাবে না। ঢাবি শিক্ষার্থীরা কোনো প্রহসন মেনে নেবে না।

শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবনে তালা দেয়া হবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App