×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুইপক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইপক্ষের পাচঁজন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্র হন। ঠিক সেই মুহূর্তে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থী তানভীর ও উসমান বলেন, মূল শিক্ষার্থীদের বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমনদ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তিপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App