×

জাতীয়

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ভারতের গণমাধ্যমে একের পর এক বক্তব্য ও বিবৃতি দিতে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ নিয়ে বাংলাদেশের অসন্তোষের কথা জানানো হয়েছে দেশটির সরকারকে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে থেকে মোবাইল ফোন বা ভারতীয় গণমাধ্যম ব্যবহার করে বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। সেটা ভালোভাবে দেখছে না ঢাকা। এটি দেশটির সরকারকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তৌফিক হাসান বলেন, শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। ভারতকে অনুরোধ করা হয়েছে তিনি যেন ভারতে বসে বক্তৃতা-বিবৃতি দিতে না পারেন। ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, বিষয়টি তারা দেখবেন। তবে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার নামে দেশের বিভিন্ন স্থানে ২ শতাধিক মামলা হয়েছে। 

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক হত্যা ও গুমের অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবু তার মুখ বন্ধ করা যাচ্ছে না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App