×

জাতীয়

ড. ইউনূসের আমন্ত্রণ গ্রহণ, বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

ড. ইউনূসের আমন্ত্রণ গ্রহণ, বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভোরের কাগজ

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেবেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি।

আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২৯ এর ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

এতে জানানো হয়, প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

প্রধান উপদেষ্টা বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়েও ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা চেয়েছেন।

ড. ইউনূস ১১ নভেম্বর (সোমবার) বাকু পৌঁছেছেন এবং জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১৪ নভেম্বর তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App