×

জাতীয়

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারকে সেই পরামর্শ দেয়া হবে: বদিউল আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারকে সেই পরামর্শ দেয়া হবে: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার

রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্টদের কাছে থেকে পরামর্শ নিয়ে সংস্কারের কাজ চলছে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য হয় সেই পরামর্শ সরকারকে দেয়া হবে বলে মন্তব্য করেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার । সোমবার (১১ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মতবিনিময় করেছে সংস্কার কমিশন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে সংস্কার কমিশন। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে বসবে কমিশন।

প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে সাবেক এ প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তা নিয়ে আলোচনা হয়েছে। একটি সফল নির্বাচনের জন্য, আইনের সুষ্ঠু প্রয়োগের সুপারিশ করে তিনি বলেন, আইন প্রয়োগ না হলে অর্থবহ হবে না। যতই সংস্কার করা হোক না কেন। যোগ্য কমিশনার দরকার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই। রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন করা দরকার। নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ দেয়া হলে ও আইনের সঠিক প্রয়োগ করা গেলে বর্তমান পদ্ধতিতেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিগত নির্বাচনগুলোর সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করছে কমিশন। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সব অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে ।

আরো পড়ুন: শিক্ষার্থী হত্যার দায়ে নতুন বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা, যা বললেন

তিনি আরো বলেন, সাবেক সিইসিদের মধ্যে যারা পরিচ্ছন্ন, শুধু তাদের মতামত নেবে সংস্কার কমিশন। বিতর্কিত নির্বাচন করা কোনো সিইসি ডাক পাবেন না কমিশনের বৈঠকে। এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ৮ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে কমিশন গঠন করা হয়েছে।

এ কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম সুজন। এছাড়া সদস্য করা হয়েছে- স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিশেষজ্ঞ জেসমিন টুলী, নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম, রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ড. জাহেদ-উর রহমান, শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস ও একজন শিক্ষার্থী প্রতিনিধি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App