×

জাতীয়

শিক্ষার্থী হত্যার দায়ে নতুন বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা, যা বললেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

শিক্ষার্থী হত্যার দায়ে নতুন বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা, যা বললেন

অন্তর্বর্তী সরকারের নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে শিক্ষার্থী হত্যার দায়ে’ মামলা করা হয়েছে । এমন দাবি ওঠার পর তিনি কোনো মামলার আসামি কিনা জানেন না বলে জানিয়েছেন তিনি। এমনকি যে এজাহারটি হয়েছে সেটিতে তার বাবার নামের মিল নেই বলেও জানান নতুন উপদেষ্টা। সোমবার (১১ নভেম্বর) নিজ কার্যালয়ে প্রথম দিন দায়িত্ব পালনে এসে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। সেখ বশিরউদ্দীন বলেন, কোনো মামলার আসামি কিনা তা জানা নেই। কেননা এজাহারে বাবার নামে মিল নেই।

এ ব্যাপারে তিনি আরো বলেন, আমি খুব ভালো জানি না। আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামে কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। এটা আসলে আমি কিনা সেটাও নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করবো।

আরো পড়ুন: জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ব্যবসায়ী হিসেবে সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে নয়, বরং মানুষের জন্য কাজ করতে এ দায়িত্বে এসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গে ছিলাম। যারা আন্দোলন করেছেন, তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। আবেগ সঠিক।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নেন শিল্পপতি সেখ বশিরউদ্দীন। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার পর রাতেই বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে গণ অধিকার পরিষদ। রাতে যশোরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, অভ্যুত্থানের সময় সেখ বশির ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন। তার নামে শিক্ষার্থী হত্যার দায়ে মামলা হয়েছে বলেও দাবি করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App