×

জাতীয়

উপদেষ্টা স্বামীকে নিয়ে তিশার পোস্ট, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

উপদেষ্টা স্বামীকে নিয়ে তিশার পোস্ট, যা লিখলেন

উপদেষ্টা হওয়ায় দাম্পত্য সঙ্গী ফারুকীকে ফেসবুকে অভিনন্দন জানান তিশা। ছবি: সংগৃহীত

বঙ্গভবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শপথ নেয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীকে অভিনন্দন জানান তিশা। রবিবার(১০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এই জনপ্রিয় পরিচালক । বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন। দাম্পত্য সঙ্গী ফারুকীর ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। কয়েক মিনিটের ব্যবধানে চার হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। আড়াই শতাধিক মন্তব্য এসেছে।

এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করেও অনেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ অনেকে ফারুকীকে অভিনন্দন জানান।

আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে যোগ দিলেন ফারুকী।

আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App