×

জাতীয়

যে কারণে বদলেছে মেট্রোরেলের একক যাত্রার টিকিটের ডিজাইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

যে কারণে বদলেছে মেট্রোরেলের একক যাত্রার টিকিটের ডিজাইন

ছবি: সংগৃহীত

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ‘একক যাত্রা’র কার্ডে পরিবর্তন এনেছে। কী কারণে এই ডিজাইন পরিবর্তন করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার (১০ নভেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে ডিএমটিসিএল।

পোস্টে বলা হয়, এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় ৩ লাখ ১৩ হাজার একক যাত্রার এবং ৮ লাখ ২৫ হাজার ৫০০টি এমআরটি পাস সরবরাহ করা হয়। একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসের ডিজাইন একই রকম হওয়ায় যাত্রী সাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এমআরটি পাসধারী যাত্রী এক্সিট গেটে কার্ড টাচ করে বের হয় এবং একক যাত্রার টিকিটধারী যাত্রীকে টিকিট এক্সিট গেটের স্লটে প্রবেশ করাতে হয়। উভয় কার্ডের ডিজাইন একই রকম হওয়ায় একক যাত্রার টিকিটধারী যাত্রী এমআরটি পাসধারী যাত্রীকে অনুসরণ করে একক যাত্রার টিকিটধারী যাত্রী টিকিটটি এক্সিট গেটের স্লটে প্রবেশ না করিয়ে টাচ করায় এক্সিট গেট অ্যালার্ম প্রদান করে এবং সাময়িক সময়ের জন্য অকার্যকর হয়ে যায়। ফলে এক্সিট গেটে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।

এতে আরো বলা হয়, ইতোমধ্যে ২ লাখেরও বেশি একক যাত্রার টিকিট হারিয়ে গেছে। একক যাত্রার টিকিটধারী যাত্রী টিকিটটি স্লটে জমা না দিয়ে নিয়ে যাওয়ার সময় ডিজাইন একই রকম হওয়ায় এক্সিট গেটে কর্তব্যরত ব্যক্তি একক যাত্রার টিকিটধারীকে বাধা দিতে বিভ্রান্ত হয় এবং এতে যাত্রী হয়রানিসহ জটিলতার সৃষ্টি হয়। একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসের মধ্যে পার্থক্য করার জন্যে ইতোপূর্বে ৫০ হাজার একক যাত্রার টিকিটের রং পরিবর্তন করা হয়। কিন্তু তাতেও সুফল পাওয়া যায়নি।

আরো পড়ুন: নূর হোসেনের সেই ময়না এখন যেমন আছেন...

একক যাত্রার টিকিটের সংখ্যা কমে যাওয়ায় নতুন টিকিট সংগ্রহের এবং ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত হয়। গত ৩০ জানুয়ারি ৪ লাখ টিকিট সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানকে পত্র পাঠানো হয়। গত ২৮ জুলাই একক যাত্রার টিকিটের নতুন ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়ে দেয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ১ নভেম্বর ২০ হাজার নতুন ডিজাইনের একক যাত্রার টিকিট সরবরাহ করে। মূলত যাত্রীদের সুবিধার জন্য একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসধারী যাত্রীদের মধ্যকার বিভ্রান্তি দূর করা এবং যাত্রী ব্যবস্থাপনা সুষ্ঠু করার জন্য জন্য একক যাত্রার টিকিটে পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনের প্রক্রিয়া গত আওয়ামী সরকারের আমলে শুরু হয় এবং ডিজাইন চূড়ান্ত হয় ও সরবরাহ আদেশ প্রদান করা হয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাপ্ত এমআরটি একক যাত্রার টিকিটগুলো যাত্রীদের এবং ক্রাউড ম্যানেজমেন্টের সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে। আশা করি এমআরটি একক যাত্রার টিকিটের ডিজাইন সংক্রান্ত উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো বিভ্রান্তির অবসান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App