×

জাতীয়

পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে। রবিবার (১০ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সারাদেশে সন্ত্রাসী গ্রুপের কাছে হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র গেছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। ইতোমধ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইসরায়েলের তৈরি উজি পিস্তলও দেখা গেছে।

শেখ হাসিনার পতনের পর পুলিশ, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গুলি লুট হয়। এর মধ্যে ৪ হাজার ২৮৩টি অস্ত্র এবং ৩ লাখ ৮৮ হাজার ১৮২টি গুলি উদ্ধার করা হয়েছে।

লুট হওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি-ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩২টি ভারী অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

সারাদেশে বৃদ্ধি পাওয়া খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনার জন্য পুলিশের লুট হওয়া অস্ত্র গোলাবারুদকে দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App