×

জাতীয়

আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করলেন সমন্বয়ক হাসনাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করলেন সমন্বয়ক হাসনাত

ছবি: সংগৃহীত

যতদিন গণহত্যার বিচার না হবে ততদিন আওয়ামী লীগের জনসম্মুখে আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যার সঙ্গে যারা জড়িত, যতদিন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হয়; ততদিন ওদের জনসম্মুখে আসার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের বিচার লগি বৈঠা থেকে শুরু হতে হবে। তাদের নৃশংসতা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডে, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর।

আওয়ামী লীগ বাংলাদেশে অবশ্যই ফিরবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের দোসরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

২ হাজার শহীদের রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ওপর হামলা নিয়ে তিনি বলেন, জালেমদের ওপর উদারতা দেখানোর সুযোগ নেই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App