×

জাতীয়

প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম

অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশ’র অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বাণীতে এ কথা বলেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) প্রতি বছরের ন্যায় এবারো ‘জাতীয় যুব দিবস- ২০২৪’  পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস এ উপলক্ষে দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দিবসের এবারের প্রতিপাদ্য- ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে। 

তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সব পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবকদের জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। 

ড. ইউনূস বলেন, যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিলের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’-এর কার্যক্রমও বেগবান করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন, ‘জাতীয় যুব দিবস-২০২৪’ পালনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে।

তিনি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App