×

জাতীয়

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়গুলো ও তাদের আওতাধীন দপ্তর বা সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সে তোতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিহার করলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছিল। উপদেষ্টা এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App