×

জাতীয়

বিপুল পরিমাণ অর্থপাচার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরসহ ৭ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

বিপুল পরিমাণ অর্থপাচার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরসহ ৭ জনের নামে মামলা

মহীউদ্দীন খান আলমগীর

ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ অক্টোবর) দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় জামালপুরে মামলাটি করেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ঋণের নামে পরস্পর যোগসাজশে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

মহীউদ্দীন খান আলমগীর ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- আরসিএল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদুল হক চিশতি, মোহাম্মদ ফারুক, হিরন রহমান, ইব্রাহিম খান, ফারমার্স ব্যাংক তথা বর্তমানে পদ্মা ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখার প্রধান মাসুদুর রহমান খান এবং একই শাখার সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করে সন্দেহজনক লেনদেন করেছেন। ফলে তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে সাবেক ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা (সুদ ব্যতীত) আত্মসাতের মাধ্যমে গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এতে আরও বলা হয়, আসামি মহীউদ্দীন খান আলমগীর অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক হিসাব খোলেন। অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ওই হিসাব পরিচালনা করা হয়। ওই চলতি হিসাবে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় ৮ কোটি টাকার বেশি জমা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App