×

জাতীয়

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ আহত ৫

ছবি: সংগৃহীত

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন-শ্যামপুর বহুমূখী স্কূল এন্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮) এবং হকার শফিকুল ইসলাম (৪৫)।

আহত সাংবাদিক রাজু আহমেদ জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় কে বা কারা সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে তার কানে সমস্যা হয়। 

আহত শফিকুল ইসলাম জানান, তিনি একজন হকার। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। বিস্ফোরণে তার পায়ে আঘাত লাগে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে ৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ৩ জনের পায়ে আঘাত ছিল। গ্রেনেড সাউন্ডের কারণের বাকি ২ জনের কানে সমস্যা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App