×

জাতীয়

১১ বছরে সড়কে ঝরেছে লক্ষাধিক প্রাণ, সংস্কার কমিশন গঠনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম

১১ বছরে সড়কে ঝরেছে লক্ষাধিক প্রাণ, সংস্কার কমিশন গঠনের দাবি

সড়ক সেক্টরে সীমাহীন অব্যবস্থাপনা: দায়িত্ব নেবে কে? শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গত ১১ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন নিহত ও  ১ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন আহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘সড়ক সেক্টরে সীমাহীন অব্যবস্থাপনা: দায়িত্ব নেবে কে?’ শীর্ষক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক সেক্টরে বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে বিগত ২০১৪ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, ১১ বছরে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ২ লাখ ৫৫ হাজার ১৮৫ জনের মধ্যে ৭৫ হাজার ৮৮৪ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে ১৪ হাজার ৯২৮ জন চালক, ১৭ হাজার ১৫০ জন পথচারী, ৭ হাজার ৩৩২ জন পরিবহন শ্রমিক, ৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী, ১ হাজার ৫৯৩ জন শিক্ষক, ৫১৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১২ হাজার ১০৯ জন নারী, ৮ হাজার ৬৭ জন শিশু, ৫৫৯ জন সাংবাদিক, ৪৩০ জন চিকিৎসক, ২৯৪ জন বীর মুক্তিযোদ্ধা, ৫৫ জন শিল্পী, ৩৬১ জন আইনজীবী, ৩৩০ জন প্রকৌশলী এবং ৩ হাজার ৪১৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। 

আরো পড়ুন: শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়?

এই সময়ে ২০ হাজার ১২৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৭ হাজার ৫৫৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৬৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৬ হাজার ১৬৭ জন। ১১ বছরে ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। 

মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, সড়ক মন্ত্রণালয়ের এক যুগেরও বেশি সময়ের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, সড়কে চাঁদাবাজি, মানসম্মত গণপরিবহন নামানো, অনিয়ম-দুর্নীতি বন্ধে চরমভাবে ব্যর্থতা হয়েছেন। এ কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ধারাবাহিকভাবে বেড়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পরও সড়ক পরিবহন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএতে ওবায়দুল কাদেরের প্রেতাত্মারা পদে পদে বসে আছে। এখনো তারা সড়কে গণহত্যা বন্ধ, যানজট ও দুর্ঘটনা কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। সড়কের চাঁদাবাজরা পালিয়েছে, জ্বালানি তেলের দাম কমেছে কিন্তু পরিবহন ভাড়া কমছে না। 

বছরভিত্তিক যাত্রী কল্যাণ সমিতির এই প্রতিবেদনগুলো নিয়মিতভাবে প্রকাশ করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের জেল-জুলুম, মামলা-হামলাসহ নানামুখী হয়রানির শিকার হতে হয়েছে। কখনও কখনও যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ বন্ধের জন্য নানাভাবে চাপ দেয়া হয়েছে। কিন্তু দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে তৎকালীন সড়ক মন্ত্রীর রাজনৈতিক বক্তব্য ছাড়া কার্যকর অর্থে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে আলোচনা সভায় উঠে আসে।

সভায় বক্তব্য রাখেন- গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণপরিবহন বিশ্লেষক আবদুল হক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, প্রচার সম্পাদক মাহামুদুল হাসান রাসেল প্রমুখ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App