×

জাতীয়

‘ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ পত্রিকা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম

‘ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ পত্রিকা’

ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন তিনি এই কথা জানান।

মাহমুদুর রহমান আরো বলেন, ‘আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো । হাতে আড়াইমসেরও কিছু কম সময় রয়েছে। এরমধ্যেই সব কাজ শেষ করবো।’

 তিনি বলেন, ‘আমার দেশ স্বাধীনতার কথা বলেবে, ভারতীয় কর্তৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলেব, গুম-সন্ত্রাসীর বিপক্ষে আওয়াজা তুলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে সেই সহযোগিতা করা।’

মাহমুদুর রহমান বলেন, ‘আমার বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের হাতিয়ার আমার দেশ পত্রিকার ছাপাখানা ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। আমাকে টুকরো টুকরো করতে না পেরে ছাপাখানাটিকে টুকরো টুকরো করেছে, এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র। অথচ বড় বড় কোনো সম্পাদকের মুখে এর কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি, আর এটাই মিডিয়ার চরিত্র।’

 একমাত্র আমার দেশই করপোরেট এবং দলীয় মিডিয়া না দাবি করে তিনি বলেন, ‘একটি শক্তিশালী মিডিয়া দরকার, যা করেপোরেট স্বার্থে কিংবা দলীয় স্বার্থে দাঁড়াবে না, অধিকার আদায় এবং গণমানুষের জন্য দাঁড়াবে।’

 আমার দেশের এই প্রকাশক বলেন, ‘আমরা কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাবো আর লিখালিখি করবো। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাবো। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলিজি দরকার। এগুলো সেটাপ করতে হবে। যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেয়া উচিত, সেটা আমদের দেশের নেই। তবুও আমার ধারণা লড়াই করতে পারবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App