অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ কর্মকর্তার বদলি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ কর্মকর্তার বদলি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ কর্মকর্তার বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে ৪৮ জনকে এবং অপর প্রজ্ঞাপনে ৩২ জনকে পদায়নের বিষয়ে জানানো হয়।
যাদের পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে ৫২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন। তারা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছিলেন। তবে পদায়নের পর এখন তারা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দায়িত্বে নিয়োজিত হবেন।
বদলি করা কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন- তালিকা এক ও তালিকা দুই
আরো পড়ুন: ফৌজদারি মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ
