×

জাতীয়

শেখ হাসিনার পতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

শেখ হাসিনার পতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। ছবি : সংগৃহীত

৫ আগস্টের আগে হাসিনা তার পতন হবে কখনো কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পিনাক রঞ্জন।

‘বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানতো’ এমন প্রশ্নের উত্তরে পিনাক রঞ্জন বলেন, ‘অবশ্যই আমরা জানতাম’। তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কিনা।

ঢাকায় ভারতের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, ‘আমার মনে হয়, তিনি (হাসিনা) ধারণা করেননি। আসলে যদি আপনি ১৫ বছর ক্ষমতায় থাকেন, তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে।’

২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময়ে ঘটেছিল ১/১১ এর পটপরিবর্তন। তার আগে ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিৎ রয়কে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুপ্রিমকোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভে চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য।’

তিনি বলেন, এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারো তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়।

আরো পড়ুন : শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App